মালদা

দোকান ঘরের জমি দখল করার প্রতিবাদ করায়, দোকান মালিক সহ পরিবারের দুই মহিলাকে মারধরের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

দোকান ঘরের জমি দখল করার অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রতিবাদে জমি মাফিয়াদের হাতে আক্রান্ত দুই মহিলা সহ এক পুরুষ। আহত নুরুল হক (৫৫), আমনুর খাতুন ও মানোয়ারা বিবি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার পখুরিয়া থানার চাপাই কদমতলী এলাকায়।

        জানা গিয়েছে পুখুরিয়া এলাকার রাজ্য সড়কের ধারে নুরুল হকের দোকান ঘর রয়েছে। সেই দোকান ঘর এলাকার জমি মাফিয়া সালাম শেখ ও তার দলবল দখলের চেষ্টা করে বলে অভিযোগ। এই নিয়ে নুরুলকে রাস্তা ঘাটে দোকানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। এদিন সালাম নুরুলের বাড়িতে দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় মেয়ে ও স্ত্রী বাঁচাতে গেলে তাদেরকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রামের মানুষ ছুটে আসতেই জমি মাফিয়ারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় আড়াইডাঙা প্রাথমিক  চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুত্বর থাকায় তাদের মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার পর জমি মাফিয়া সালাম শেখ সহ ছয় জনের নামে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার পর বেপাত্তা জমি মাফিয়া ও তার দলবল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/g20l5kad3Rc